বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শ্রীমঙ্গলে ক্লূলেস হত্যার আসামি আটক

শ্রীমঙ্গলে ক্লূলেস হত্যার আসামি আটক

শ্রীমঙ্গলে ক্লূলেস হত্যার আসামি আটক

সৈয়দ সিরাজুল ইসলাম হাসান।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্ধার অজ্ঞাত বস্তাবন্দী নারীর পরিচয় ও খুনি শনাক্ত করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। ওই নারীর নাম ডলি আক্তার (২৮)। সে ঝিনাইদহ সদরের বর্ধনপুর গ্রামের মৃত ফেলু মন্ডলের মেয়ে। লাশ উদ্ধারের ১৩ ঘন্টার মাথায় গত মঙ্গলবার (১৮ মে) রাত ৩টার দিকে একটি বস্তার গায়ে লেখা এক ব্যক্তির নামের সূত্র ধরে পুলিশ তার স্বামী মসুদ মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করে। সে উপজেলার রামনগর গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে।

বুধবার (১৯ মে) ভোররাতে শ্রীমঙ্গল থানাধীন রামনগরস্থ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল, অতিরিক্ত পুলিশ পদেপদোন্নতিপ্রাপ্ত), আশরাফুজ্জামান এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, অফিসার ইনচার্জ ( তদন্ত) মো: হুমায়ুন কবির এই ক্লুলেস হত্যা রহস্য উদঘাটনে অভিযান পরিচালনা করে খুনিকে সনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হন।

বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের কাছে এই হত্যাকান্ডের লোমহর্ষক ঘটনা বর্ণনা করেন।

গত ১৮ মে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী এলাকার উদনা ছড়া ব্রিজের নীচ থেকে অজ্ঞাত বস্তাবন্দী এক নারীর লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, খুনি যে বস্তায় ভরে লাশ ব্রিজের নীচে ফেলে দেয়, তদন্ত কর্মকর্তারা সেই বস্তার গায়ে লেখা অনিক নামের এক ব্যক্তির সন্ধান পায়। পুলিশ শহরের সাইফুর রহমান মার্কেটের পুরাতন কাপড়ের ব্যবসায়ী দুই ভাই অনিক ও জুয়েলের কাছ থেকে জানতে পারেন গত ১৭ মে, তার পূর্বপরিচিত মসুদ বস্তাটি সংগ্রহ করে। এ সূত্র ধরে পুলিশ মসুম মিয়াকে আটক করলে সে হত্যার কথা স্বীকার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে মসুদ মিয়া এই হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com