রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
শাহজাদপুরে প্রশাসনের আশ্বাসে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার। কালের খবর

শাহজাদপুরে প্রশাসনের আশ্বাসে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার। কালের খবর

নয়ন ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : অবশেষে প্রশাসনের আশ্বাসে ৪ ঘন্টা কর্মবিরতির পর কর্মসূচি প্রত্যাহার করেছে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। টানা ৪ ঘন্টা কর্মবিরতির পর দুপুর ১২ টা থেকে পুনরায় ডিপো থেকে তেল উত্তোলন শুরু করে শ্রমিকরা ।
ট্যাংক লরি থেকে চুরি হওয়া তেল উদ্ধারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। ফলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। ফলে উত্তরবঙ্গের ১৬ জেলার তেল সরবারহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১১ টার দিকে শ্রমিকদের সাথে আলোচনায় বসেন শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা । আলোচনার পর কর্মসুচী প্রত্যাহার করে শ্রমিক ইউনিয়ন। বুধবার বগুড়ায় পুলিশ সুপারের সাথে উত্তরবঙ্গের ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দর সাথে বৈঠক রয়েছে বলে জানান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। চুরি হওয়া তেলের মামলাটি বগুড়া গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন তারা।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, আগামীকাল আমাদের শ্রমিক নেতাদের একটি দল বগুড়ার পুলিশ সুপার (এসপি) মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই ধর্মঘট স্থগিত করা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান বলেন, সকাল থেকে শ্রমিকরা ধর্মঘট পালন করছিলেন। খবর পেয়ে আমি ও ইউএনও মহোদয় বাঘাবাড়ী বন্দর এলাকায় গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি। শ্রমিক নেতাদের একটি দল আগামীকাল বগুড়ায় পুলিশ সুপার (এসপি) স্যারের সঙ্গে আলোচনা করবেন কীভাবে এটি সমাধান করা যায়। এ কারণে শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছেন।

উল্লেখ ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে ১৩ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে লালমনির হাটের উদ্দেশ্যে রওনা দেয় একটি ট্যাংকলরি। পথে বগুড়া জেলার শেরপুরে ট্যাংকলরি থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও সারে ৪ হাজার লিটার ডিজেল চুরি হয়। এঘটনায় ২৭ ফেব্রুয়ারি শেরপুর থানায় তেল ও ট্যাংকলরির মালিক মুন্না ফকির বাদি হয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে ছিনতাই মামলা করে। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান মামলার পরে পুলিশ চুরি হওয়া তেল উদ্ধার করতে পারে নি এমন কি এ ঘটনায় জড়িতদের আটক করতে পারে নি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে তারা তেল উদ্ধারের দাবিতে অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু করেন। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে দুপুর ১২ টায় কর্মবিরতি প্রত্যাহার করে নেয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com