শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নরসিংদী সদরে মাঁচা পদ্ধতিতে ছাগল পালনে এনএটিপি ২ এর আর্থিক সহায়তা ও উপকরণ বিতরণ। কালের খবর

নরসিংদী সদরে মাঁচা পদ্ধতিতে ছাগল পালনে এনএটিপি ২ এর আর্থিক সহায়তা ও উপকরণ বিতরণ। কালের খবর

নরসিংদী জেলা প্রতিনিধি, কালের খবর : 

নরসিংদী সদর উপজেলায় মাঁচা পদ্ধতিতে ছাগল পালনকে উৎসাহিত করতে এনএটিপি ২ এর আর্থিক সহায়তা ও উপকরণ বিতরণ।

গত ২৯/১২/২০২০ ইং তারিখে এনএটিপি- ২ এর আর্থিক সহায়তায়। মাঁচা পদ্ধতিতে ছাগল পালনকে উত্সাহিত করতে ছাগল পালনের জন্য গঠিত সিআইজি (ইন্টারেস্ট গ্রুপ) সদস্যদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় সবধরনের উপকরণ বিতরণ করা হয়েছে । দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়ণে ছাগল পালন প্রযুক্তি বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন খুবই কার্যকর প্রমাণিত হয়েছে। নরসিংদী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রতিটি গ্রামে ছাগল পালন জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প পুঁজিতে ছাগল পালন করা যায় বলে গ্রামের অনেক দুঃস্থ ও অসহায় মহিলারা তাদের রান্নাঘর বা বসতঘরের সাথে আলাদা পার্টিশন করে মাচা পদ্ধতিতে ছাগল পালন করছে।

এনএটিপি -২ এর আর্থিক সহায়তায় নরসিংদী সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর কর্তৃক গত ২৯/১২/২০২০ ইং তারিখে বিনামূল্যে মাঁচা বিতরণ, পুষ্টি সমৃদ্ধ খাদ্য বিতরণ, পিপিআর টিকা ও কৃমিনাশক বিতরণ, জীব নিরাপত্তা উপকরণ বিতরণ, সাইনবোর্ড ও বিফিং ভাতা প্রদান করা হয়েছে। গ্রামের দুঃস্থ ও অসহায় মহিলারা ছাগল পালন করে কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, পুষ্টির চাহিদা পূরণ ও নারীর ক্ষমতায়ণে অগ্রনী ভূমিকা পালন করছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা . মুহাম্মদ কামরুল ইসলাম জানান, এনএটিপি- ২ এর কার্যক্রম চলমান থাকায় নরসিংদী সদরে খামারিরা ছাগল পালনে দিন দিন আগ্রহী হচ্ছে , উৎসাহিত হচ্ছে এবং আর্থিক লাভবান হচ্ছে। তিনি আরো জানান, ছাগল উৎপাদনে বিশ্বে চতুর্থ এবং মাংস উৎপাদনে বিশ্বে পঞ্চম বাংলাদেশ। এনএটিপি -২ এর কার্যক্রম চলমান থাকায় আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। নরসিংদী সদরের এলইও ডা . তাহমিনা তুলি জানান, ইতো পূর্বে সদস্যগণকে ছাগল পালনের উপর দিন ব্যপি প্রশিক্ষণ দেয়া হয়। এবং এই প্রশিক্ষণে ছাগল পালনের আধুনিক নব নব প্রযুক্তি, টিকাদান কর্মসূচি, খাদ্য ব্যবস্থাপনা, উন্নত জাতের পাকচং ঘাস চাষ পদ্ধতি, ছাগলের বিভিন্ন রোগ ও প্রতিকার বিষয়ক কার্যকরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই সময় অত্র দপ্তরের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com