বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ফাঁড়ির ইনচার্জকে ঘুষের প্রস্তাব দিল মোবাইল চোর

ফাঁড়ির ইনচার্জকে ঘুষের প্রস্তাব দিল মোবাইল চোর

কালের খবর : ‘স্যার আপনাকে পাঁচ হাজার টাকা দেব, আমাকে ছেড়ে দেন। আমাকে জেলে পাঠিয়ে আপনার কী লাভ? ওই মোবাইলটা এখন আমার কাছে নেই।আরেক পুলিশ ওটা নিয়ে গেছে। শুধু শুধু আমাকে আটকে রেখে কী লাভ? তার চেয়ে আপনি পাঁচ হাজার টাকা নেন, আমাকে ছেড়ে দেন।

গত বৃহস্পতিবার রাত ৮টা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে আটক শরীফ (২৫) নামের এক মোবাইল চোর। সে এভাবেই ঘুষের প্রস্তাব দিচ্ছিল ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলামকে।

সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ফৌজদারহাট ইডেন পার্ক কমিউনিটি সেন্টারে বৈদ্যুতিক কাজ করতে আসা রানার কাছে পান বিক্রেতা সেজে আসে শরীফ। এরপর তার ভাই দুর্ঘটনার শিকার হয়েছে এমন কথা বলে রানার মোবাইল ফোনটি চায় সে। পান বিক্রেতা বিপদে পড়েছে দেখে নিজের মোবাইল ফোনটি কথা বলার জন্য দেন রানা। কথা বলতে বলতে একপর্যায়ে শরীফ পালিয়ে যায়।

গত বৃহস্পতিবার রাতে ওই চোরকে ভাটিয়ারী এলাকায় দেখতে পেয়ে শরীফকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন স্থানীয় এক ইউপি সদস্য। ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলমকে পাঁচ হাজার টাকা ঘুষের প্রস্তাব দেয় শরীফ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com