বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
একসঙ্গে হাসপাতালের ৯ নার্স অন্তঃসত্ত্বা। কালের খবর

একসঙ্গে হাসপাতালের ৯ নার্স অন্তঃসত্ত্বা। কালের খবর

কালের খবর ডেস্ক :

একই হাসপাতালের ৮ নার্সের বেবি বাম্পের ছবি প্রকাশ হওয়ার পর তোলপাড় শুরু হয়ে গেছে। কেঁচো খুঁড়তে অনেকটা সাপ বেরিয়ে আসার মতো অবস্থা। ঘটনা খুলে বলা যাক-

গত ২৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আটজন নার্স বেবি বাম্পের ছবি পোস্ট করেন। পরে জানা যায়, তাদের আরও একজন ছবিতে বাদ পড়েছেন, তিনিও অন্তঃসত্ত্বা।

এরা সবাই একই হাসপাতালে চাকরি করেন। শুধু তাই নয়, ৯ নার্সই কাজ করেন হাসপাতালের ডেলিভারি ইউনিটে। তারা সবাই নার্স। আগামী কয়েক মাসের মধ্যে সবাই মা হতে যাচ্ছেন।

এমন আশ্চর্য ঘটনাটি ঘটেছে পোর্টল্যান্ডের মেইন মেডিকেল সেন্টার হাসপাতালে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ওই ৯ নার্সের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি স্বীকার করেছে পোর্টল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই নার্সরা হলেন- এরিন গ্রিনিয়ার, রাসেল স্টিলম্যাচ, ব্রিটনি ভারভিল, লোনি সূচি, আমন্ডা স্পিয়ার, সামান্থা গিগলিও, নিকোল বার্নস, হোলি সেলবি ও নিকোল গোল্ডবার্গ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এপ্রিল ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে ৯ নার্স সন্তান প্রসব করবেন।

পোর্টল্যান্ডের হাসপাতালের ছবিতে দেখা গেছে, নার্সরা হাসপাতালের পোশাক পরে তাদের সন্তান প্রসবের নির্ধারিত তারিখসংবলিত কার্ডগুলো ধরেছিলেন। এই কার্ডগুলো গোলাপি ও নীল রঙের ছিল। এর সঙ্গে দুটি হলুদ ও একটি সবুজ রঙের কার্ডও দেখা গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com