শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার: স্পিকার। কালের খবর

শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার: স্পিকার। কালের খবর

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, কালের খবর :

স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনকল্যাণ নিশ্চিত করতে শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের উন্নয়ন ও জনগণের শান্তি।

শুক্রবার বিকালে স্থানীয় সরকারি শাহ আব্দুর রউফ কলেজ মাঠে টানা তৃতীয়বার স্পিকার ও এ আসন থেকে ২ বার এমপি নির্বাচিত হওয়ায় পীরগঞ্জবাসীর পক্ষ থেকে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মার্চ মাসের তাৎপর্য তুলে ধরে স্পিকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক অঙ্গুলির হেলনে জাতিধর্ম বর্ণ-নির্বিশেষে বাংলার আপামর জনতা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল পতাকা।

সংবর্ধনায় সিক্ত হয়ে তিনি বলেন, পীরগঞ্জের জনগণের অকৃত্রিম ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো সংসদে স্পিকার পদে আসীন হয়েছি। আমি চিরদিন আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে মনে রাখব।

ইউএনও টিএমএ মমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, মেয়র তাজিমুল ইসলাম শামীম, অধ্যক্ষ রাশেদুন্নবী চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা নূরুল আমীন রাজা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে পীরগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার নেতারা, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং প্রতিষ্ঠান স্পিকারকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করে। পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com